মার্বেল গুহা

মার্বেল গুহাটি (The Marble Cave) Patagonia মধ্যাঞ্চলে অবস্থিত একটি মায়াময় নীলাভ পাতাল গুহা। জলে অর্ধনিমজ্জিত অবিশ্বাস্য শৈল্পিক আকাবাকা নীলচে ডোরা ছোপের দাগগুলি দেখে মনে হয় অসাধারণ প্রতিভাবান কোনো শীল্পি তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন এই অপরূপ কারুকাজ।

অসম্ভব সুন্দর Carrera লেকে এই নীলাভ গুহাটি অবস্থিত, যার এক প্রান্ত আর্জেন্টিনা এবং অন্য প্রান্ত চিলির সীমান্ত ছুঁয়ে আছে। এটি একটি রদ্রাউজ্জ্বল এলাকা, যা সাধারণত ঠান্ডা থাকে। ফলে পর্যটক জলকেলি উপভোগ করতে পারে দারুন ভাবে আর স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে গুহা অভ্যন্তরে।

এই গুহাটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। জলের ধারের মার্বেলের দেয়ালের সম্পূর্ণ অংশই খাড়াভাবে জলে মধ্যে তলা পর্যন্ত পৌছে গেছে, যা এই মার্বেল গুহাকে দিয়েছে মনমুগ্ধকর আকর্ষণীয় এই নীলাভ রং। বছরের যেই সময়গুলিতে লেকের জলের উচ্চতা হ্রাস পায় সেই সময় ছোটো নৌকো নিয়ে গুহাটি ঘুরে দেখা সম্ভব সহজেই।

চমৎকার এই গুহাটি Las Cavernas de Marmol নামেও পরিচিতো, যার ইংরেজী আনুবাদ হচ্ছে The Marble Caverns। এটা ছাড়াও আরো তিনটি নামে এই গুহাটিকে ডাকা হয়, যথা-
১/ The Cave,
২/ The Cathedral এবং
৩/ The Chapel.

গুহা উপরে পাথর রাশিগুলি ধূসর-সাদা রং এর। কিন্তু এর মাঝেই চোখে পরবে কিছু আকাবাকা ডোরা দাগ, যা দেখে মনে হবে গুহার সৌন্দর্যের মাঝে সামান্য মলিনতা বিদ্ধমান। আসলে কিন্তু তা নয়। বরং এই দাগগুলি তাদের সৌন্দর্যের পূর্ণবিকাশ ঘটিয়েছে জলের তলায়, যেখানে নীলাভ তাদের বন্য এবং বিস্ময়কর রূপের চূড়ান্ত পরিণতি দিয়েছে।

চিন্তার বিষয় হচ্ছে চিলি পরিকল্পনা করছে Patagonia-তে পাঁচ হাইড্রোপাওয়ার বাঁধ নির্মাণ করবে।এটা নিঃসন্দেহে বলা যায়, এই পরিকর্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের অনন্য ও বিপন্ন প্রজাতির অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হবে। তাছাড়া গুহাও লেকের যে অপূরনীয় ক্ষতি হবে তা আর বলে দিতে হবে না।

দৃষ্টিনন্দন এই গুহা এখনো সুপরিচিত হয়নি, তাই বলে এর সৌন্দর্য আর মনমুগ্ধতা বিশ্বের সেরা ভৌগলিক বিস্ময়কর স্থান গুলির চেয়ে কোনো অংশে কম নয়। একদিন হয়তো এই মার্বেল গুহাও বিশ্বের সেরা ভৌগলিক বিস্ময়কর স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা আশা করবো লেকটিতে ডেম তৈরি করে এর সৌন্দর্য নষ্ট করা হবে না আর গুহায় সাধারণ পর্যটকের অবাদ প্রবেশাধীকার থাকবে।
আসুন আরো কিছু ছবি দেখি মার্বেল গুহার।

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

সূত্রঃ উইকি, ছবি

Facebook Twitter Email

No related posts.

10 টি মন্তব্য to “মার্বেল গুহা”

  1. ডুব সাঁতারু বলেছেন:

    ভালো লাগলো অনেক।

  2. ডুব সাঁতারু বলেছেন:

    অবশ্যই….. এই বাগান তো আমাদের জন্য করা।

  3. হাসান খান বলেছেন:

    অসাধারন, অদ্ভুত !

  4. Dry cleaning in uptown dallas বলেছেন:

    আমাদের দেশে কি কৃত্রিম ভাবে তৈরী করা যাবে। ধন্যবাদ সুন্দর পোষ্ট েদয়ার জন্য।

  5. modhu বলেছেন:

    বিশ্বাস করতে ইচ্ছা করে না যে এগুলো বিরাজমান। মনে হয় শীল্পীর পটে আকা ছবি

আপনার মন্তব্যটি দিন





কেউ উত্তর দিলে আমাকে ই-মেইলে জানাবে।

http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gif 
http://zizipoka.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wink.gif 
 
More in তথ্য চিত্র (9 of 14 articles)


ভূত!! ভূত আমাদের কল্পকাহীনি গুলিতে নানাভাবে তাদের প্রভাব বিস্তার করে রেখেছে। নানী-দাদীরা সেই তখনকার সময় থেকেই তাদের নাতী-নাতনীদের ভূতের গল্প শুনিয়ে আসছেন। তবে ইদানিং ডিজিটাল যুগের নাতী-নাতনীরা আর সেই ভূতের গল্প শুনতে চায় না। তারা খুব ভালোভাবেই জানে - “ভূত বলে কিছু নেই”। আবার অনেকে হয়তো বিশ্বাস করে ভূতের অস্তিত্বে। ...

Switch to our mobile site