কুইক ম্যাথ (১ম পর্ব)
সেদিন বসে বসে একটি উপন্যাস পড়ছি, তখন আমার ভাগনে নিলয় হঠাৎ এসে হাজির। ও আসলে আমি একটু সংকিত থাকি, হুটহাট প্রশ্ন করে বসে আমাকে। কখনো গণিত নিয়ে, কখনো বিজ্ঞান নিয়ে, কখনোবা সাধারণ জ্ঞানের। আসলে নিলয় যে প্রশ্নগুলির উত্তর জানে না, সেগুলিই এসে আমাকে জিজ্ঞাস করে-করে জেনে নেয়। নিলয় আমার সামনে এসে দাঁড়াতেই আমি বইটি বন্ধ করে ওর দিকে তাকালাম। মনে মনে ওর প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে গেছি। শুধু বুঝতে পারছি না আজকের প্রশ্নের বিষয় বস্তু কি হবে।
আমি : কি নিলয়, কিছু বলবা?
নিলয় : হে মামা।
আমি : বলো।
নিলয় : কয়েকটা সংখ্যার বর্গ করে দিতে হবে।
(টিকা- বর্গ করার অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা। যেমন ৪*৪=১৬ বা ৫*৫=২৫। এখানে আমরা বলবো ৪ এর বর্গ হচ্ছে ১৬ আর ৫ এর বর্গ হচ্ছে ২৫। বর্গকে প্রকাশ করা হয় সংখ্যার উপরে ছোট করে ^২ লিখে। যেমন ৪^২=১৬ বা ৫^২=২৫ ইত্যাদি।)
আমি : তা সমস্যা কি? ক্যালকুলেটারটা নিয়ে আসো, এক মিনিটও লাগবে না উত্তর বের করতে, যত বড় সংখ্যাই হোক।
নিলয় : (মুচকি হেসে) ক্যালকুলেটারের উপরে পানি পড়ে সেটা নষ্ট হয়ে গেছে, কাজ করে না।
আমি : ঠিক আছে, বলো কোন সংখ্যার বর্গ করতে হবে?
নিলয় : পাঁচ অংকের সংখ্যা, পাঁচটা এক। (১১১১১)
আমি : এর উত্তর তো একেবারে সহজ ১২৩৪৫৪৩২১। (আমি সাথে সাথে বলে দিলাম)
নিলয় : আন্দাজে বলতেছো!!! এতো বড় একটা সংখ্যার বর্গ তুমি কাগজে কলমে না করে একসেকেণ্ডের মধ্যে বলে ফেললা। নিশ্চই আন্দাজে বলছো।
আমি: না নিলয়, আন্দাজে না। এটা সত্যিই খুব সোজা।
নিলয় : তাহলে ছয়টা এক থাকলে তার বর্গ কত হবে তা বলো? (১১১১১১)
আমি : উত্তর হবে ১২৩৪৫৬৫৪৩২১।
নিলয় : অসম্ভব!! এতো দ্রুত তুমি মুখে মুখে এতো বড় একটা সংখ্যার বর্গ কিছুতেই বের করতে পারবে না। হয় এই উত্তরটা ভুল নইলে তুমি উত্তরটা আগেই জান।
আমি : উত্তরটা সঠিক নিলয়। আসলে শুধু মাত্র এক দিয়ে তৈরি সংখ্যার বর্গ বের করা খুবই সহজ। একবার বলে দিলে তুমিও বের করেত পারবে অনায়াসে।
নিলয় : তাহলে আমাকে শিখায়ে দাও?
আমি : ঠিক আছে। একটু লক্ষ্য করো….
যদি তোমাকে কেউ প্রশ্ন করে ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত?
প্রথমেই গুণে ফেলো কতটি ১ আছে। এখানে ছয়টি এক আছে দেখতেই পারতেছো ।
যেহেতু ছয়টি এক আছে তাই তুমি ১ থেকে ৬ পর্যন্ত লিখ, এবং সেই ৬ থেকেই আবার উল্টোগুণে ১ পর্যন্ত লিখে ফেলো।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।
নিলয় : এতো সহজ!!!
আমি : হে, এতোই সহজ।
আবার যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, আগের মতই ১ থেকে ৯ পর্যন্ত লিখ, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুণে ১ পর্যন্ত লিখে ফেলো।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবে তুমি।
বন্ধুরা এই বুদ্ধিটি শুধু নিলয়ের জন্য না, বরং তোমাদের সকলের জন্যই দিলাম। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা করে দেখতে পার। তোমাদের ক্যালকুরেটার নিশ্চই নষ্ট হয়নি। নিচে আমি উত্তরগুলি দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও।
১১^২ = ১২১
১১১^২ =১২৩২১
১১১১^২ =১২৩৪৩২১
১১১১১^২ =১২৩৪৫৪৩২১
১১১১১১^২ =১২৩৪৫৬৫৪৩২১
১১১১১১১^২ =১২৩৪৫৬৭৬৫৪৩২১
১১১১১১১১^২ =১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১
১১১১১১১১১^২ =১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
No related posts.




দারুন তথ্যতো:-)
ধন্যবাদ পলাশ ভাই।
অসাধারণ। দেখে তো আমার চোখ চরকগাছ।
পঁচাইলেন না ভালো বললেন!!! ভাবতেছি।
আমি এক কথায় চমৎকৃত! ম্যাথ বিষয়ক নতুন যেকোনো তথ্য আমাকে জানালে কৃতজ্ঞ থাকবো। কারন আমি একটি স্কুলে এই বিষয়টা পড়াই। ধন্যবাদ।
স্কুলে পড়াবার মতো কোনো মেথ নিয়েতো আমি কিছু লিখিনি। মূলত আমি যা লিখি তা হচ্ছে গণিতের মাঝে যে মজা রুকিয়ে আছে তার উপর।
আপনি এখানে রেজি করলে মনে হয় যেকোনো নতুন টপিক এলেই আপনার কাছে মেইল চলে যাবে।
ধন্যবাদ, ভালো থাকবেন।
কিন্তু ৯ এর বেশি হলে কি হবে? যেমন: ১১১১১১১১১১(১০টি)?
১ থেকে ৯ পর্যন্ত লেখে দুটি শূন্য বসিয়ে দিবেন, তারপর আবার ৯ থেকে ১ পর্যন্ত লিখলেই হয়ে যাবে।
উত্তর : ১২৩৪৫৬৭৮৯ ০০ ৯৮৭৬৫৪৩২১
১১টা হলে বা ১২টা হলে?
এর পরে আর এই নিয়ম খাটবে না।
ভাই খুব ভাল লেগেছে।
গণিতের মাঝে আরো মজা আছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
দারুন সারোয়ার ভাই !!
ধন্যবাদ বিশ্বজিত ভাই।
মাস্টার অনেক সুন্দর লিখেছেন
ধন্যবাদ মহিউদ্দিন।
আশা করি আসবে এখানে মাঝে মাঝে।
এসব আমার দ্বারা সম্ভব না! আর স্কয়ার দেওয়ার জন্য ড্যাশবোর্ডে দেখুন অপশন আছে
আহ! রাসেল ভাই, অনেক দিন পর। আপনাকে দেখে খশি হলাম খুব, কেমন আছেন?
স্কয়ার কি করে দিতে হয় দেখিয়ে দিলে খুবই ভালো হয়, প্লিস।
ভাই আমার খুব ভালো লাগলো।
ভালো লেগেছে জেনে আমারও কষ্ট স্বার্থক মনে হয়। আশা করি আবারো দেখা হবে ঝিঁঝি পোকার বাগানে।
bhaiya tomer aei podhotiti pore moja laglo
সহজওতো, তাই না?
chorom to…
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।।
Ashadharon.
ধন্যবাদ Sarowar Laskar ভাই।
ঝিঁঝি পোকার বাগানে স্বাগতম আপনাকে।
We need more tricks plz
আসতে থাকবে আগামীতে, সাথে থাকুন ঝিঁঝি পোকার বাগানে।
গুরু কিন্তু ভাই আমরা যে সবসময় এই ধরনের সংখ্যা পাবো তা কিন্তু নয়। ৯৮৬ বা ৭৭৬ এই ধরনের সংখ্যা গুলাকে বর্গ করার কোন টেকনিক আছে??? আমি আসলে বলতে ছাইছিলাম এমনি ট্রিকস যেটা আমি যে কোন সংখ্যা বর্গ করতে পারবো।
না ভাই, আপাততো যেকোনো সংখ্যার বর্গকরার সাধারণ সহজ কোনো সূত্র আমার জানা নাই।